ঢাকা বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

খাল খনন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা

খাল খনন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা

দেশব্যাপী ‘খাল-পুকুর-জলাশয় খনন ও পুনঃখনন’ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সচিবালয়ের পানিসম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে গতকাল মঙ্গলবার এক আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি এমপি। এ সময় উপস্থিত ছিলেন, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি, কৃষি, খাদ্য ও মৎস্য এবং প্রাণীসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসাইন এমপি। সভায় পানিসম্পদ মন্ত্রী বলেন, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার জীবদ্দশায় খান খনন কর্মসূচি দিয়ে মহাবিপ্লব ঘটিয়েছিলেন।

তিনি আরও বলেন, দীর্ঘদিন খাল খনন না থাকায় এবং দেশব্যাপী সেচ ব্যবস্থায় অভাব ও জলবদ্ধতায় জনদুর্ভোগ বেড়েছে। বর্তমান সরকার, জনগণের নির্বাচিত সরকার। জনকল্যাণে সরকার প্রয়োজনীয় সবকিছু করবে বলে তিনি জানান। খাল খনন কর্মসূচি দৃশ্যমান ও কার্যকর করতে তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে আাগামী তিনদিনের মধ্যে কর্মপরিকল্পনা দিতে আহ্বান জানান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত