
চলছে পবিত্র রমজান মাস। আর রোজার প্রথম জুমায় বায়তুল মোকাররমে নামাজ আদায় করলেন অসংখ্য মানুষ। গতকাল শুক্রবার দুপুরে আজানের পর থেকেই দলে দলে মানুষ নামাজ আদায়ে মসজিদে আসতে শুরু করেন। নগরীর নানা প্রান্ত থেকে বায়তুল মোকাররম মসজিদে এসে জুমার নামাজ আদায় করেন মানুষ। কথা হয় সেগুনবাগিচা থেকে আগত মুসল্লি একরাম হোসেনের সঙ্গে। তিনি বলেন, রমজানের সবগুলো জুমার নামাজ বায়তুল মোকাররমে পড়ার চেষ্টা করি, তাই আজ চলে এলাম। মোহাম্মদপুর থেকে এসেছেন মুসল্লি মাহবুব আলম। তিনি বলেন, বায়তুল মোকাররমের নামাজ পড়ার শান্তিটাই অন্যরকম। তাই জুমা পড়তে এখানে চলে এসেছি। আরেক মুসল্লি সিয়াম মাহমুদ বলেন, পল্টনেই আমার অফিস। বায়তুল মোকাররমে বিশাল আকারে জুমার নামাজ আদায় করতে ভালো লাগে, তাই চলে আসা। এদিকে জুমার নামাজ ঘিরে মসজিদের সম্মুখে ও আশপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি লক্ষ্য করা গেছে।