ঢাকা বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

ইউনাইটেড কলেজ অব এভিয়েশনে একুশে ফেব্রুয়ারি পালন

ইউনাইটেড কলেজ অব এভিয়েশনে একুশে ফেব্রুয়ারি পালন

যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে ইউনাইটেড কলেজ অব এভিয়েশনে পালিত হয়েছে ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহিদ দিবস। গত শনিবার প্রতিষ্ঠানের অডিটোরিয়ামে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানরা ভাষা আন্দোলনের ইতিহাস, তাৎপর্য ও বর্তমান প্রেক্ষাপটে মাতৃভাষার গুরুত্ব নিয়ে বক্তব্য প্রদান করেন। আলোচনা সভার সমাপনী পর্বে একুশে ফেব্রুয়ারির ঐতিহাসিক গুরুত্ব ও ভাষা আন্দোলনের চেতনা তুলে ধরে মূল্যবান বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক মোহাম্মদ আলী। তিনি ভাষা শহিদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং মাতৃভাষার সঠিক ব্যবহার ও মর্যাদা রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত