ঢাকা বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

শিক্ষামন্ত্রীর সঙ্গে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিনিধি দলের সাক্ষাৎ

শিক্ষামন্ত্রীর সঙ্গে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিনিধি দলের সাক্ষাৎ

গত রোববার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এমআর কবীরের নেতৃত্বে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল নবনিযুক্ত শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনের সঙ্গে তার অফিসে সৌজন্য সাক্ষাৎ করেন।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এমআর কবীর মন্ত্রীকে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অভিনন্দন জানান এবং বিশ্ববিদ্যালয় পরিদর্শনের আমন্ত্রণ জানান। প্রতিনিধি দলের অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাসুম ইকবাল, ট্রাস্টিবোর্ডের সদস্য ড. মোহাম্মদ ইমরান হোসেন, রেজিস্ট্রার ড. নাদির বিন আলী ও ড্যাফোডিল গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোহাম্মদ নুরুজ্জামান প্রমুখ। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত