ঢাকা বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

ব্র্যাক ব্যাংক ব্রাঞ্চ ইয়াং লিডার্স প্রথম ব্যাচের গ্র্যাজুয়েশন সম্পন্ন

ব্র্যাক ব্যাংক ব্রাঞ্চ ইয়াং লিডার্স প্রথম ব্যাচের গ্র্যাজুয়েশন সম্পন্ন

ট্যালেন্ট ডেভেলপমেন্ট যাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অতিক্রম করেছে ব্র্যাক ব্যাংক। সম্প্রতি ব্যাংকটির ব্রাঞ্চ ইয়াং লিডার্স প্রথম ব্যাচের গ্রাজুয়েশন সম্পন্ন হয়েছে।

ব্যাংকের ক্রমবর্ধমান ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ককে শক্তিশালী করা এবং দেশব্যাপী গ্রাহকদের জন্য উন্নত ব্যাংকিং সেবা নিশ্চিত করার লক্ষ্যে ফিউচার-রেডি ব্রাঞ্চ লিডার গড়ে তুলতেই এই অগ্রণী উদ্যোগ গ্রহণ করেছে ব্র্যাক ব্যাংক। ব্র্যাংকটির ব্রাঞ্চ ইয়াং লিডার্স প্রোগ্রামটি সম্ভাবনাময় তরুণ পেশাজীবীদের নেতৃত্বগুণ বিকাশে একটি কৌশলগত বিনিয়োগ। এর মাধ্যমে ব্রাঞ্চ নেটওয়ার্কে পরিচালনগত উৎকর্ষতা, উদ্ভাবন এবং গ্রাহককেন্দ্রিক সেবা নিশ্চিত হবে। ক্যারিয়ারের শুরুতেই নেতৃত্বগুণ বৃদ্ধির মাধ্যমে ব্র্যাক ব্যাংক দীর্ঘমেয়াদের দেশের মানবসম্পদ উন্নয়ন এবং ব্যাংকিং খাতের ভবিষ্যৎ অগ্রযাত্রায় জোরালো ভূমিকা রাখতে অঙ্গীকারবদ্ধ। এক বছর মেয়াদি রোটেশনাল পদ্ধতিতে ডিজাইন করা এই প্রশিক্ষণ কর্মসূচিতে ইয়াং লিডাররা ব্রাঞ্চ অপারেশনস, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট, কমপ্লায়েন্স, গভর্ন্যান্স এবং দায়িত্বশীল ব্যাংকিং চর্চা বিষয়ে প্রশিক্ষণ লাভ করেন। কাঠামোবদ্ধ ডিপার্টমেন্টাল অ্যাটাচমেন্ট, হাতে-কলমে কাজের অভিজ্ঞতা অর্জন এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টে এক মাসব্যাপী ব্যাংকিং ফাউন্ডেশন কোর্সের সমন্বয়ে সাজানো এই কারিকুলাম ব্রাঞ্চ ইয়াং লিডারদের জ্ঞান, শৃঙ্খলা এবং নেতৃত্বের মানসিকতা গড়ে তুলতে সহায়তা করেছে। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত