ঢাকা শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

চট্টগ্রামে দেশি ও বিদেশি জাল মুদ্রাসহ গ্রেপ্তার এক

চট্টগ্রামে দেশি ও বিদেশি জাল মুদ্রাসহ গ্রেপ্তার এক

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার আহমদিয়া হাউজিং সোসাইটি এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন দেশের জাল মুদ্রাসহ মো. সোহেল চৌধুরী নামে এক ব্যক্তিকে আটক করেছে র‍্যাব-৭। গত বৃহস্পতিবার বিকালে ওই এলাকার জাহানারা বিল্ডিংয়ের একটি ফ্ল্যাট থেকে তাকে আটক করা হয়।

র‍্যাব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, আহমদিয়া হাউজিং সোসাইটির একটি ফ্ল্যাটে জাল মুদ্রা মজুত রেখে বিক্রির প্রস্তুতি চলছে। পরে র‌্যাবের একটি দল বিকাল প্রায় তিনটার দিকে সেখানে অভিযান চালায়। এ সময় ফ্ল্যাট থেকে সোহেল চৌধুরীকে আটক করা হয়। অভিযানের সময় তার কাছ থেকে ৭৪ হাজার ৫০০ নকল ভারতীয় রুপি, ১০০ নকল সংযুক্ত আরব আমিরাতের দিরহাম এবং ১ হাজার ৭০০ নকল মার্কিন ডলার জব্দ করা হয়। আটক সোহেল চৌধুরীর বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় বলে জানিয়েছে র‌্যাব। র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফ্ফর হোসেন জানান, আটক ব্যক্তিকে ও উদ্ধার করা জাল মুদ্রা পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বায়েজিদ বোস্তামী থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত