ঢাকা রোববার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

ভিসা পেলেই প্রবেশ নিশ্চিত নয়, সতর্ক করল ঢাকার মার্কিন দূতাবাস

ভিসা পেলেই প্রবেশ নিশ্চিত নয়, সতর্ক করল ঢাকার মার্কিন দূতাবাস

যুক্তরাষ্ট্রের ভিসা পেলেই দেশটিতে প্রবেশ নিশ্চিত নয় বলে সতর্ক করেছে ঢাকার মার্কিন দূতাবাস। দেশটিতে প্রবেশের চূড়ান্ত অনুমতি এবং অবস্থানের মেয়াদ নির্ধারণের পূর্ণ এখতিয়ার শুধু প্রবেশস্থলের (পোর্ট অব এন্ট্রি) ইমিগ্রেশন কর্মকর্তার হাতে থাকে বলে জানানো হয়েছে। গতকাল শনিবার ঢাকার মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক সতর্কবার্তামূলক পোস্টে এই তথ্য জানানো হয়। দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, একটি ইউএস ভিসা থাকা মানেই যুক্তরাষ্ট্র ভ্রমণের শতভাগ নিশ্চয়তা নয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত