
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)তে প্রথমবারের মতো ‘ইমার্জেন্সি মেডিসিন’ বিষয়ে এমডি কোর্স শুরু হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার সকালে অত্র বিশ্ববিদ্যালয়ের শহিদ ডা. মিল্টন হলে এক উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন সিডনির লোকাল হেলথ ডিস্ট্রিক্টের সিনিয়র স্টাফ স্পেশালিস্ট ইমার্জেন্সি মেডিসিন বিষয়ক সহযোগী অধ্যাপক ডা. রেজা আলী। গুরুত্বপূর্ণ ওই সভায় বিএমইউর ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (স্বাস্থ্য শিক্ষা) অধ্যাপক ডা. মো. নাজমুল হোসেন, বিএমইউর সম্মানিত প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম প্রমুখ মূল্যবান বক্তব্য রাখেন। বিএমইউর জেনারেল সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ ফারুক ইশতিয়াক সঞ্চালনায় অনুষ্ঠানে বিএমইউ এর সম্মানিত ডিন অধ্যাপক ডা. শামীম আহমেদ, অধ্যাপক ডা. মো. ইব্রাহীম সিদ্দিক, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ইরতেকা রহমান প্রমুখসহ অস্ট্রেলিয়ার মোনাস বিশ্ববিদ্যালয়ের খ্যাতনামা ফ্যাকাল্টিরা, বিএমইউ এর সম্মানিত ডিনরা, সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের চেয়ারম্যানরা, শিক্ষকরা এই উদ্বোধনী সভায় অংশগ্রহণ করেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি