
ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী দক্ষিণ আফ্রিকার কিম্বার্লিতে সল প্লাকি ইউনিভার্সিটি (Sol Plaatje University - SPU)-এ ফ্যাকাল্টি অফ ইকোনোমিক্স অ্যান্ড ম্যানেজমেন্ট সাইন্সের অধীনে হিসাব বিজ্ঞান ও অর্থনীতি বিভাগে ভিজিটিং প্রফেসর হিসেবে আমন্ত্রিত হয়ে বর্তমানে দেশটিতে অবস্থান করছেন। এই সম্মানজনক নিয়োগ প্রফেসর সোবহানীর একাডেমিক দক্ষতা, গবেষণায় উৎকর্ষতা, দূরদর্শী নেতৃত্ব ও উচ্চশিক্ষায় তার অনন্য অবদানের এক বৈশ্বিক স্বীকৃতি। সফরকালে তিনি সেখানে বিশেষায়িত সেমিনার ও পাবলিক লেকচার প্রদান করবেন এবং শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে একাডেমিক ও গবেষণা সংক্রান্ত বিষয়ে মতবিনিময় করবেন। এছাড়া তিনি সল প্লাকি ইউনিভার্সিটি এবং ইস্টার্ন ইউনিভার্সিটির মধ্যে সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরিতে কাজ করবেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি