ঢাকা শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৭৯০ মামলা

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৭৯০ মামলা

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ১ হাজার ৭৯০টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। গত বুধবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।

ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ২টি বাস, ১টি ট্রাক, ৭টি কাভার্ডভ্যান, ২২টি সিএনজি ও ৩৯টি মোটরসাইকেলসহ মোট ১০১টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ৩টি বাস, ৭টি ট্রাক, ১টি কাভার্ডভ্যান, ৩০টি সিএনজি ও ৮৭টি মোটরসাইকেলসহ মোট ১৬৪টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ১২টি বাস, ৩টি ট্রাক, ২০টি কাভার্ডভ্যান, ১৬২টি সিএনজি ও ২০৫টি মোটরসাইকেলসহ মোট ৪৬১টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৩০টি বাস, ২৮টি ট্রাক, ২৪টি কাভার্ডভ্যান, ২৭টি সিএনজি ও ৫৬টি মোটরসাইকেলসহ মোট ২৩২টি মামলা হয়েছে। অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৫টি বাস, ৫টি ট্রাক, ৮টি কাভার্ডভ্যান, ৩৪টি সিএনজিসহ ১০৮টি মোটরসাইকেলসহ মোট ২০৮টি মামলা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত