ঢাকা শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

কালোবাজারি চক্রের গুদামে মিলল ২২০০ বস্তা চাল-আটা

কালোবাজারি চক্রের গুদামে মিলল ২২০০ বস্তা চাল-আটা

সরকারি ওএমএসের চাল ও আটার প্যাকেট পরিবর্তন করে বিভিন্ন ব্র্যান্ডের নামে বাজারজাত করছিল একটি অসাধু চক্র।

রাজধানীর জুরাইন বাজার এলাকায় যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কালোবাজারি ওএমএসের চাল ও আটা জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

গতকাল বৃহস্পতিবার র‌্যাব-৪ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কে এন রায় নিয়তি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে শ্যামপুর থানা এলাকায় অভিযান চালায় র‌্যাব-৪ ও র‌্যাব-১০ এর যৌথ আভিযানিক দল।

এ সময় একটি গুদাম থেকে অবৈধভাবে মজুত করা ১৭০৫ বস্তা ওএমএস চাল এবং ৫০০ বস্তা আটা জব্দ করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত