ঢাকা সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

ঢাকা আহ্ছানিয়া মিশনের টিভিইটি সেক্টরের সেলাই মেশিন বিতরণ

ঢাকা আহ্ছানিয়া মিশনের টিভিইটি সেক্টরের সেলাই মেশিন বিতরণ

গত ১২ এপ্রিল ২০২৬ ধানমন্ডির ঢাকা আহ্ছানিয়া মিশন (ডাম)-এর প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে মিশনের টেকনিক্যাল এন্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং সেক্টর (টিভিইটি) সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে উপকারভোগী ২০ জনের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়। সহযোগিতায় ছিলেন বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেড। ঢাকা আহ্ছানিয়া মিশনের সভাপতি প্রফেসর ড. গোলাম রহমানের সভাপতিত্বে ও টিভিইটি টিম লিডার কনক লতার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ডলিমিটেডের হেড অব সাসটেইনেবল ফাইনান্স শেখ আনোয়ার সাদাত, শিক্ষা সেক্টরের যুগ্ম পরিচালক মো. মনিরুজ্জামান, মিশনের নির্বাহী পরিচালক কে এম জাহিদুজ্জামান, সহ-সভাপতি ড. এস এম খলিলুর রহমান।

সভাপতির বক্তব্যে মিশনের প্রেসিডেন্ট প্রফেসর ড. গোলাম রহমান বলেন, নারীদের স্বাবলম্বী করার লক্ষে ঢাকা আহ্ছানিয়া মিশন সেলাই মেশিন বিতরণ করে। ছোট ছোট সাহায্য থেকে যেন তারা স্বাবলম্বী হতে পারে। নারীরা কাজ করবেন, শিখবেন এবং নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করবেন। তিনি আরও বলেন, নারীদের ভবিষ্যত তাদের নিজেদের হাতে। নারীরা নিজের পায়ে নিজে দাঁড়িয়ে যেন মানুষদের সাহায্য করে। প্রেসিডেন্ট-এর বক্তব্যের শেষে সেলাই মেশিন বিতরণ করা হয়। সেলাই মেশিন প্রাপ্ত উপকারবোগীদের মধ্যে কয়েকজন তাদের জীবনের অভিজ্ঞতা তুলে ধরেন। এছাড়াও সহ-সভাপতি ড. এস.এম. খলিলুর রহমান ব্যক্তিগত তহবিল থেকে একটি সেলাই মেশিন বিতরণ করেন। অনুষ্ঠানে ঢাকা আহ্ছানিয়া মিশনের বিভিন্ন প্রতিষ্ঠান ও সেক্টরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত