ঢাকা বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

শাহজালালে সোয়া ২ কোটি টাকার রুপার তৈজসপত্র, ওষুধ, মদ জব্দ

শাহজালালে সোয়া ২ কোটি টাকার রুপার তৈজসপত্র, ওষুধ, মদ জব্দ

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় আড়াই কোটি টাকার রুপার তৈজসপত্র, বিভিন্ন ধরনের ওষুধ ও মদ জব্দ করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের গোয়েন্দারা। গতকাল সোমবার সংস্থার বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গোপন তথ্যের ভিত্তিতে ৫৪ কেজি রূপার তৈজসপত্র, ২৫ হাজার ৯৩৫টি বিভিন্ন ধরনের ওষুধ ও ১৬ লিটার বিদেশি মদ জব্দ করা হয়েছে। এসব মালামালের বাজারমূল্য ২ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৩৫৪ টাকা। রোম, তুরস্ক এবং কাতার থেকে আসা তিন যাত্রীর ব্যাগ থেকে এসব জব্দ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এদিন ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইতালির রোম থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের (বিজি-৩৫৬) যাত্রীর ব্যাগ তল্লাশি করে কৌশলে লুকানো অবস্থায় ৫৪ কেজি রুপার ব্যবহৃত তৈজসপত্র ও ভাঙা অংশ পাওয়া যায়; এসবের আনুমানিক বাজারমূল্য ১, কোটি ৬২, লাখ ৩ হাজার ৭০০ টাকা। অন্যদিকে, তুরস্ক থেকে ঢাকায় আসা তার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের (টিকে-৭১২) ফ্লাইটের যাত্রীর ব্যাগ স্ক্যান করে প্রাথমিকভাবে আমদানি নিয়ন্ত্রিত ওষুধ শনাক্ত করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত