ঢাকা রোববার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

কেকেবিএইউতে এমবিএ প্রথম ব্যাচের ডিগ্রিধারীদের সনদপত্র প্রদান

কেকেবিএইউতে এমবিএ প্রথম ব্যাচের ডিগ্রিধারীদের সনদপত্র প্রদান

খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের এমবিএ প্রথম ব্যাচের ডিগ্রিধারীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে সাময়িক সনদপত্র প্রদান করা হয়েছে। গত শুক্রবার, বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ডেজিগনেট) প্রফেসর ড. মো. আনিসুর রহমান পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি অর্জনকারীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে সাময়িক সনদপত্র হস্তান্তর করেন। তিনি অর্জিত জ্ঞান দেশ, জাতি ও বিশ্ব মানবতার কল্যাণে কাজে লাগানোর জন্য ডিগ্রিপ্রাপ্তদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন এই বিশ্ববিদ্যালয়ের এমবিএ প্রথম ব্যাচ হিসেবে ডিগ্রি অর্জনকারীরা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবেন। তিনি তাদের বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শুভেচ্ছা জানান এবং কর্মক্ষেত্র তথা তাদের জীবনের সাফল্য কামনা করেন। এ অনুষ্ঠানে প্রথম ব্যাচের ২৫ জনকে এমবিএ ডিগ্রি অর্জনের জন্য সাময়িক সনদপত্র প্রদান করা হয়। এর মধ্যে সিজিপিএ-৪ এর মধ্যে ৪ পেয়েছে তিনজন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিক্ষক বিশ্ববিদ্যালয়ের ডিন প্রফেসর ড. আনোয়ারুল হক জোয়ারদার, রেজিস্ট্রার এসএম আতিয়ার রহমান। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত