ঢাকা রোববার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

‘জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি মড়ার ওপর খাঁড়ার ঘা’

‘জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি মড়ার ওপর খাঁড়ার ঘা’

বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রেক্ষাপটে দেশে ভোক্তা পর্যায়ে তেলের দাম বৃদ্ধিকে ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’ হিসেবে আখ্যায়িত করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (১৮ এপ্রিল) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

জামায়াত আমির বলেন, বিশ্ববাজারে যখন জ্বালানি তেলের দাম কমে আসছে, তখন বাংলাদেশে দর সমন্বয়ের নামে আগামীকাল থেকে জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে। এটি খুবই দুঃখজনক।

তিনি আরও বলেন, জনজীবনে এমনিতেই মানুষ জীবনযাত্রার ব্যয় নির্বাহে হাঁসফাঁস করছে। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে এটি হবে মড়ার ওপর খাঁড়ার ঘা।

আবা/এসআর/২৬

জ্বালানি,মূল্য বৃদ্ধি,মড়া
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত