ঢাকা রোববার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের শক্তিশালীকরণ শীর্ষক কৌশলগত সভা

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের শক্তিশালীকরণ শীর্ষক কৌশলগত সভা

দেশে ক্যান্সারসহ বিভিন্ন জটিল ও প্রাণঘাতী রোগের নির্ণয় ব্যবস্থাকে আধুনিক, নির্ভুল ও আরও শক্তিশালী করার লক্ষ্যে ‘বেসরকারি ও সরকারি চঊঞ-ঈঞ কেন্দ্রসমূহে সাইক্লোট্রন-ভিত্তিক চঊঞ রেডিওফার্মাসিউটিক্যালসের চাহিদা নিরূপণ এবং বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের (বাপশক) সরবরাহ ব্যবস্থা শক্তিশালীকরণ’ শীর্ষক এক গুরুত্বপূর্ণ কৌশলগত সভা গতকাল বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের (বাপশক) আগারগাঁওস্থ প্রধান কার্যালয়ের আলফা হলে অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন। তিনি তার বক্তব্যে বলেন, দেশের ক্রমবর্ধমান ক্যান্সার রোগী এবং উন্নত চিকিৎসা ব্যবস্থার চাহিদা পূরণে চঊঞ-ঈঞ সেবা সম্প্রসারণের পাশাপাশি প্রয়োজনীয় রেডিওফার্মাসিউটিক্যালসের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে সরকারি ও বেসরকারি খাতের মধ্যে কার্যকর সমন্বয় ও অংশীদারিত্বের ওপর তিনি গুরুত্বারোপ করেন। এছাড়া সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. হাসিনুর রহমান, সদস্য (পরিকল্পনা) এবং ড. মাহফুজা খান, সদস্য (জীববিজ্ঞান), বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ড. এম মঈনুল ইসলাম। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত