ঢাকা মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

ঢাবিতে মানবাধিকার ও টেকসই উন্নয়ন বিষয়ে মতবিনিময়

ঢাবিতে মানবাধিকার ও টেকসই উন্নয়ন বিষয়ে মতবিনিময়

ডেনিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটসের উপদেষ্টা কেট গ্রিফিথস (Kate Griffiths)-এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল গতকাল সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালামের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করে। এ সময় ডেনিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটসের প্রজেক্ট কন্ট্রোলার সেলমা ইয়াহিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড ডেমোক্রেসি ল্যাবের পরিচালক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ আইনুল ইসলাম উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে মানবাধিকার, টেকসই উন্নয়ন এবং শিক্ষার্থীদের নাগরিক সম্পৃক্ততা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে তরুণদের মধ্যে মানবাধিকার বিষয়ক সচেতনতা বৃদ্ধি, নেতৃত্ব বিকাশ এবং সামাজিক পরিবর্তনে তাদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে চলমান সহযোগিতামূলক উদ্যোগের অগ্রগতি পর্যালোচনা করা হয়। সম্প্রতি ডেনিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটসের সহযোগিতায় শিক্ষার্থীদের মানবাধিকার বিষয়ক জ্ঞান ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি যৌথ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এ প্রকল্পের মাধ্যমে বিভিন্ন প্রশিক্ষণ, কর্মশালা এবং অংশগ্রহণমূলক কার্যক্রম আয়োজন করা হচ্ছে। এর মাধ্যমে তরুণদের মানবাধিকার ও সামাজিক দায়িত্ববোধ সম্পর্কে আরও সচেতন করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত