ঢাকা শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

কেকেবিএইউতে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির ফ্যাকাল্টির গবেষণাবিষয়ক নিবন্ধ উপস্থাপন

কেকেবিএইউতে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির ফ্যাকাল্টির গবেষণাবিষয়ক নিবন্ধ উপস্থাপন

গতকাল খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে ‘আন্ডারগ্রেড রিসার্চ: আইডিয়াস অ্যান্ড অপরচুনিটিজ (Undergrad Research: Ideas and Opportunities)’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে সেমিনারের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ডেজিগনেট) প্রফেসর ড. মো. আনিসুর রহমান। তিনি বলেন শিক্ষাদানের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের মূল কাজ গবেষণা। এ লক্ষ্যে অত্র বিশ্ববিদ্যালয়ে গবেষণা কার্যক্রম জোরদার তথা শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণামুখী করার জন্য নিয়মিতভাবে বিভিন্ন সেমিনার ও ওয়ার্কশপের আয়োজন করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির খ্যাতনামা শিক্ষক-গবেষক কী নোট স্পিকার থাকায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তিনি তাকে আন্তরিক ধন্যবাদ জানান। এছাড়াও একই বিশ্ববিদ্যালয়ের আরও একজন শিক্ষক ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে পিএইচডি ডিগ্রিধারী গবেষক উপস্থিত থাকায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাকেও শুভেচ্ছা জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত