ঢাকা বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

নারায়ণগঞ্জে ঝুটের গুদামে ভয়াবহ আগুন

নারায়ণগঞ্জে ঝুটের গুদামে ভয়াবহ আগুন

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ঝুটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে শিবু মার্কেট মডার্ন ফায়ার স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে ফতুল্লার দক্ষিণ সস্তাপুর এলাকায় মা মারজান এন্টারপ্রাইজ নামের ঝুটের গুদামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, গতকাল সকালে গুদাম থেকে ধোঁয়া বের হতে দেখে তারা এগিয়ে যান। কিছুক্ষণের মধ্যেই আগুনের লেলিহান শিখা পুরো গুদামে ছড়িয়ে পড়ে। আগুন পাশের কয়েকটি স্থাপনায়ও ছড়িয়ে পড়ায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। এ সময় আশপাশের বাড়ির লোকজন নিরাপত্তার জন্য তাদের ঘরের আসবাব সরিয়ে নেন।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন বলেন, ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এরআগে প্রায় ১৫০ ফুট দীর্ঘ ঝুটের গুদামটি আগুনে পুড়ে গেছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত