ঢাকা বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ফার্মাকোলজি বিভাগে ড্রাই ফার্মাকোলজি ল্যাব উদ্বোধন

মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ফার্মাকোলজি বিভাগে ড্রাই ফার্মাকোলজি ল্যাব উদ্বোধন

গতকাল বুধবার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)-এর উপাচার্য অধ্যাপক ডা. এফএম সিদ্দিকী ফার্মাকোলজি বিভাগ পরিদর্শন করেন এবং হিট প্রোজেক্ট ১২২৬৪ (HEAT Project 12256)-এর আওতায় প্রতিষ্ঠিত ড্রাই ফার্মাকোলজি ল্যাব-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হিট প্রোজেক্ট ১২২৬৪ এর সাব-প্রজেক্ট ম্যানেজার (এসপিএম) ফার্মাকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. ইলোরা শারমিন।

উদ্বোধনী অনুষ্ঠানে ড্রাই ফার্মাকোলজি ল্যাবের জন্য স্থাপিত দুটি উচ্চক্ষমতাসম্পন্ন ওয়ার্কস্টেশনেরও উদ্বোধন করা হয়, যা ইনসিলিকো (Insilico) কম্পিউটেশনাল ফার্মাকোলজি গবেষণাকে নতুন মাত্রা দেবে। উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী তাঁর বক্তব্যে আধুনিক গবেষণায় ইনসিলিকো কম্পিউটেশনাল ফার্মাকোলজির গুরুত্ব তুলে ধরেন। তিনি ড্রাগ-রিসেপ্টর ইন্টারঅ্যাকশন, ড্রাগ, ড্রাগ ইন্টারঅ্যাকশন বিশ্লেষণ, নতুন ওষুধ আবিষ্কারের সম্ভাবনা এবং এ ক্ষেত্রে উচ্চতর গবেষণা, বিশেষ করে পিএইচডি গবেষণার সুযোগ সৃষ্টিতে ড্রাই ফার্মাকোলজি ল্যাবের সম্ভাবনার কথা উল্লেখ করেন। অধ্যাপক ডা. এফএম সিদ্দিকী এসময় বলেন, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নিতে প্রয়োজন দুর্বার আগ্রহ ও ইনোভেটিভ উদ্যোগ। নতুন নতুন ওষুধ আবিষ্কার, ওষুধের বায়োইকুইভ্যালেন্স স্ট্যাডি ও বিভিন্ন গবেষণায় ফার্মাকোলজি বিভাগ অনন্য উচ্চতায় পৌঁছাতে পারে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত