ঢাকা রোববার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

নানাবাড়িতে বেড়াতে আসা চার বছরের শিশুকে ছুরিকাঘাত, আটক তিন

নানাবাড়িতে বেড়াতে আসা চার বছরের শিশুকে ছুরিকাঘাত, আটক তিন

নানাবাড়িতে বেড়াতে এসে খেলছিল চার বছরের শিশু মোহাম্মদ দিয়ান। এসময় তার মামার সঙ্গে ঝগড়া লাগে এক প্রতিবেশীর। এর জেরে ছুরিকাঘাত করা হয় শিশু দিয়ানকে। এতে বের হয়ে যায় দিয়ানের নাড়িভুঁড়ি। দ্রুত হাসপাতালে নেওয়ার পর তার অস্ত্রোপচার করেন চিকিৎসকরা। বর্তমানে নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন শিশুটি। গত শুক্রবার রাত ৮টার দিকে নগরের কোতোয়ালি থানার বিআরটিসি জামতলা বস্তি এলাকায় এ ঘটনা ঘটেছে। শিশুটির বাসা নগরের এনায়েত বাজার এলাকায়। সেখান থেকে পরিবারের সদস্যদের সঙ্গে জামতলা এলাকায় নানাবাড়িতে বেড়াতে আসে সে।

শিশুটির মামা আজহারুল হক বলেন, তুচ্ছ বিষয় নিয়ে প্রতিবেশী নুরুন্নবীর সঙ্গে তাদের ঝগড়া লাগে। এর একপর্যায়ে তাকে ছুরি নিয়ে মারতে আসেন নুরুন্নবী। তাকে আঘাত করতে না পেরে তাঁদের বাসায় বেড়াতে আসা তার চার বছর বয়সি ভাগনেকে ছুরি দিয়ে আঘাত করা হয়। এতে শিশুটির নাড়িভুঁড়ি বের হয়ে যায়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত