
রাজধানীর আদাবরে বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে উদযাপনকে কেন্দ্র করে বিএনপি নেতা আবুল বাসার বাদশা হত্যা মামলার অন্যতম আসামি পারভেজসহ মোট তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব-২। এ বিষয়ে বিস্তারিত জানাতে গতকাল রোববার বিকালে সংবাদ ব্রিফিং করবে র্যাব-২।
র্যাবের পাঠানো এক গণমাধ্যম বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিকাল সাড়ে ৫টায় রাজধানীর কাওরান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে এ ব্রিফিং অনুষ্ঠিত হবে। এতে ব্রিফিং করবেন র্যাব-২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান। র্যাব সূত্রে জানা গেছে, আদাবর থানায় দায়ের করা হত্যা মামলার প্রধান অভিযুক্ত পারভেজসহ মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ব্রিফিংয়ে গ্রেপ্তার অভিযান, হত্যাকাণ্ডের পেছনের কারণ এবং তদন্তের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে। র্যাব সূত্রে জানা গেছে, আদাবর থানায় দায়ের করা হত্যা মামলার ২ নম্বর আসামি অভিযুক্ত পারভেজ, মো. সুমন ও মো. শহীদকে গ্রেপ্তার করা হয়েছে। ব্রিফিংয়ে গ্রেপ্তার অভিযান, হত্যাকাণ্ডের পেছনের কারণ এবং তদন্তের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে।
র্যাব-২ এর সিপিএসসি কোম্পানি কমান্ডার হাসান মুহতারিম জানান, হত্যায় অভিযুক্ত এজারভুক্ত দুই নাম্বার আসামি পারভেজকে কিশোরগঞ্জ সদর থানার যশোদলপুর ইউনিয়নের বুবিরচর গ্রামের লালু কসাইয়ের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এর আগে হুকুমদাতা শহীদ মিয়াকে জামালপুর সদর এলাকা থেকে এবং অন্য আসামি সুমনকে ময়মনসিংহে নান্দাইল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
এর আগে গত ১ জুলাই রাতে রাজধানীর আদাবরের নবোদয় কাঁচাবাজার এলাকায় বিশ্বকাপ ফুটবলে ব্রাজিল-জাপান ম্যাচ দেখা ও জয় উদযাপনকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাসার বাদশাকে কুপিয়ে হত্যা করা হয়।