ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

বিকেবি এমপ্লয়ীজ ইউনিয়ন (সিবিএ) বি-৯৮৫ এর ৬২তম প্রতিষ্ঠাবার্ষিকী

বিকেবি এমপ্লয়ীজ ইউনিয়ন (সিবিএ) বি-৯৮৫ এর ৬২তম প্রতিষ্ঠাবার্ষিকী

বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়ীজ ইউনিয়ন (সিবিএ) বি-৯৮৫ এর ৬২তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান বর্ণাঢ্য আয়োজনে, উৎসবমুখর পরিবেশে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে গতকাল বুধবার ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়ীজ ইউনিয়ন (সিবিএ) বি-৯৮৫ এর সভাপতি ফয়েজ উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি ব্যাংক অফিসার কল্যাণ সমিতির প্রধান সমন্বয়ক (উপমহাব্যবস্থাপক) মো. জাহিদ হোসেন ও বিকেবি অফিসার কল্যাণ সমিতির আহ্বায়ক (উপমহাব্যবস্থাপক) সৈয়দ লিয়াকত হোসেন। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়ীজ ইউনিয়ন (সিবিএ) এর সাধারণ সম্পাদক মো. মিরাজ হোসেন। বক্তাগণ তাদের বক্তব্যে ৬২ বছরের দীর্ঘ পথচলায় বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়ীজ ইউনিয়ন প্রতিষ্ঠার ইতিহাস, কর্মচারীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, পেশাগত মর্যাদা সংরক্ষণ, কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা এবং সাধারণ কর্মচারীদের স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের নানা দিক তুলে ধরেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত