ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

রোবোটিক রিহ্যাবিলিটেশনবিষয়ক আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মসূচি

রোবোটিক রিহ্যাবিলিটেশনবিষয়ক আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মসূচি

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন বিভাগের অধীনস্থ রোবোটিক রিহ্যাবিলিটেশন সেন্টারে গত মঙ্গলবার থেকে আজ বৃহস্পতিবার পর্যন্ত তিন দিনব্যাপী রোবোটিক রিহ্যাবিলিটেশনবিষয়ক আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। এই প্রশিক্ষণ কর্মসূচিতে চীন থেকে আগত বিশেষজ্ঞ পুনর্বাসন চিকিৎসকগণ বিভাগের চিকিৎসক ও ফিজিওথেরাপিস্টদের আধুনিক রোবোটিক পুনর্বাসন প্রযুক্তি বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করছেন। একই সঙ্গে চীন থেকে আগত বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়াররা বাংলাদেশের বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারদের রোবোটিক যন্ত্রপাতির পরিচালনা, ক্যালিব্রেশন, রক্ষণাবেক্ষণ, ত্রুটি শনাক্তকরণ এবং কারিগরি ব্যবস্থাপনা বিষয়ে বিশেষায়িত প্রশিক্ষণ প্রদান করছেন। প্রশিক্ষণ কর্মসূচির মূল লক্ষ্য হলো আধুনিক রোবোটিক পুনর্বাসন প্রযুক্তির কার্যকর ও নিরাপদ ব্যবহার নিশ্চিত করা, রোগীভেদে উপযুক্ত রোবোটিক ডিভাইস নির্বাচন, চিকিৎসা ও পুনর্বাসন পরিকল্পনায় প্রযুক্তির সর্বোত্তম প্রয়োগ এবং চিকিৎসক, ফিজিওথেরাপিস্ট ও বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারদের দক্ষতা আরও উন্নত করা। প্রশিক্ষণে বিভিন্ন রোবোটিক রিহ্যাবিলিটেশন সিস্টেমের অপারেশন, সফটওয়্যার ব্যবস্থাপনা, রোগী মূল্যায়ন, থেরাপি প্রোটোকল, নিরাপত্তা ব্যবস্থা এবং চিকিৎসার ফলাফল মূল্যায়ন বিষয়ে বিস্তারিত আলোচনা ও ব্যবহারিক প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত