ঢাকা রোববার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

ডিজিটাল টোল সংগ্রহে ইবিএল ও সওজ অধিদপ্তর চুক্তি

ডিজিটাল টোল সংগ্রহে ইবিএল ও সওজ অধিদপ্তর চুক্তি

ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) এবং সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) দেশের বিভিন্ন সওজ পরিচালিত টোল সেতুগুলোতে আধুনিক ডিজিটাল টোল সংগ্রহ ব্যবস্থা চালুর লক্ষ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। সম্প্রতি ঢাকায় সওজ অধিদপ্তরের সদর দপ্তরে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে ইস্টার্ন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও হেড অব রিটেইল অ্যান্ড এসএমই ব্যাংকিং এম. খোরশেদ আনোয়ার এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সৈয়দ মঈনুল হাসান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ উদ্যোগের আওতায় ইবিএল সওজ অধিদপ্তর পরিচালিত ১৪টি টোল সেতুতে মার্চেন্ট পিওএস (POS) টার্মিনাল স্থাপন করেছে, যার মাধ্যমে যাত্রীরা ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহার করে সহজেই টোল পরিশোধ করতে পারবেন। এ ছাড়া ইবিএল স্কাইব্যাংকিং অ্যাপের মাধ্যমে আরএফআইডি ভিত্তিক ইলেকট্রনিক টোল কালেকশন সেবা চালু করা হচ্ছে, যার মাধ্যমে গ্রাহকরা টাচলেস টোল পরিশোধের সুযোগ পাবেন। ইটিসি লেন ব্যবহার কালে কার্ড বা ইবিএল স্কাইব্যাংকিং অ্যাপের মাধ্যমে টোল পরিশোধ করলে গ্রাহকরা সওজ অধিদপ্তর প্রদত্ত ১০ শতাংশ টোল ছাড়ও উপভোগ করতে পারবেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত