ঢাকা শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

বিএমইউসহ বাংলাদেশে হেড অ্যান্ড নেক ক্যান্সার সচেতনতা সপ্তাহ উদযাপন

বিএমইউসহ বাংলাদেশে হেড অ্যান্ড নেক ক্যান্সার সচেতনতা সপ্তাহ উদযাপন

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় বিএমইউসহ দেশজুড়ে বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় এবং পেশাজীবী সংগঠনের উদ্যোগে নানা ধরনের সচেতনতামূলক ও শিক্ষামূলক কার্যক্রমের মাধ্যমে হেড অ্যান্ড নেক ক্যান্সার সচেতনতা সপ্তাহ (২১-২৭ জুলাই) পালন করা হয়। সপ্তাহব্যাপী কর্মসূচির মধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানে সচেতনতামূলক র‍্যালি, বৈজ্ঞানিক সেমিনার, আলোচনা সভা এবং জনসম্পৃক্ততামূলক কর্মসূচির আয়োজন করা হয়, যার উদ্দেশ্য ছিল হেড অ্যান্ড নেক ক্যান্সারের প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ এবং চিকিৎসা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা। হেড অ্যান্ড নেক ক্যান্সার সচেতনতা সপ্তাহ উপলক্ষে ‘এক বিশ্ব হেড নেক ক্যান্সারের বিরুদ্ধে এক কণ্ঠ’ প্রতিপাদ্য নিয়ে বিএমইউ এর অটোল্যারিগোলজি হেড নেক সার্জারি বিভাগের হেড নেক সার্জারি ডিভিশনের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার বিএমইউর বি ব্লকের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। প্রধান অতিথি হিসেবে র‌্যালির শুভ উদ্বোধন করেন বিএমইউর সম্মানিত উপ-উপাচার্য (একামেডিক) অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত