ঢাকা শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

পূবালী ব্যাংকের দুই আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন

পূবালী ব্যাংকের দুই আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন

দেশের অন্যতম বৃহত্তম বেসরকারি বাণিজ্যিক ব্যাংক পূবালী ব্যাংক পিএলসি ইন্ডিয়ান চেম্বার অব কমার্স (ICC) কর্তৃক চতুর্থ আইসিসি ইমার্জিং এশিয়া ব্যাংকিং কনক্লেভ অ্যান্ড অ্যাওয়ার্ডস ২০২৬-এ -এ ‘Best Bank – Bangladesh’ এবং ‘Best Performance on Growth – Bangladesh’ ক্যাটাগরিতে সম্মানজনক পুরস্কারে ভূষিত হয়েছে। ভারতের নয়াদিল্লির লে মেরিডিয়ান হোটেলে ২৪ জুলাই ২০২৬ তারিখে চতুর্থ আইসিসি ইমার্জিং এশিয়া ব্যাংকিং কনক্লেভ অ্যান্ড অ্যাওয়ার্ডস ২০২৬ অনুষ্ঠানে পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী ব্যাংকের পক্ষে এ দুটি আন্তর্জাতিক সম্মাননা গ্রহণ করেন। পূবালী ব্যাংক পরিচালনা পর্ষদের সাবেক চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদারকে সঙ্গে নিয়ে পূবালী ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মনজুরুর রহমান; পরিচালকবৃন্দ হাবিবুর রহমান, আজিজুর রহমান, মো. আব্দুর রাজ্জাক মণ্ডল, রানা লায়লা হাফিজ, মোস্তফা আহমেদ, আরিফ আহমেদ চৌধুরী, কবির আহমেদ; স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ নওশাদ আলী চৌধুরী ও অধ্যাপক ড. হাসিনা শেখ; এবং ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী এক আনন্দঘন পরিবেশে কেক কাটেন। ব্যাংকের কোম্পানি সেক্রেটারি ও মহাব্যবস্থাপক মো. আনিসুর রহমান, চিফ ফিনান্সিয়াল অফিসার ও মহাব্যবস্থাপক মো. লিটন মিয়া এফসিএ এবং চিফ প্রটোকল অফিসার মো. শাহ আলম এসময় উপস্থিত ছিলেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত