ঢাকা মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

১৫ আগস্ট পর্যন্ত চলবে কেকেবিএইউ’র ফল-২০২৬ সেমিস্টারের ভর্তি মেলা

১৫ আগস্ট পর্যন্ত চলবে কেকেবিএইউ’র ফল-২০২৬ সেমিস্টারের ভর্তি মেলা

খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ে ফল-২০২৬ সেমিস্টারে ভর্তি মেলা শুরু হয়েছে। গত ২৯ জুলাই থেকে শুরু হওয়া এই ভর্তি মেলা আগামী ১৫ আগস্ট ২০২৬ খ্রি. তারিখ পর্যন্ত চলবে। এই সেমিস্টারে ভর্তি মেলায় বিভিন্ন বিভাগে ভর্তি ও টিউশন ফি ৫০ শতাংশ পর্যন্ত মওকুফের সুযোগ রয়েছে। একই সঙ্গে জিপিএ গোল্ডেন ৫ প্রাপ্তদের জন্য রয়েছে সম্পূর্ণ টিউশন ফি মওকুফের সুযোগ। এছাড়াও একটি সেমিস্টারের টিউশন ফি তিন দফায় পরিশোধের সুযোগ রয়েছে। এ বিশ্ববিদ্যালয়ে যেসব বিষয়ে শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে তার মধ্যে রয়েছে বিএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই), বিএসসি ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই), ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ), বিএ (অনার্স) ইন ইংলিশ, ব্যাচেলর অব সোস্যাল সায়েন্স ইন ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট (আইএসএলএম) এবং মাস্টার অব বিজনেজ অ্যাডমিনিস্ট্রেশন (এক্সিকিউটিভ এমবিএ)।

উল্লেখ্য, ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা এই ভর্তি মেলার মাধ্যমে বিএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই), বিএসসি ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগে ভর্তি হতে পারবেন। সেক্ষেত্রে তারা একটি সেমিস্টার ওয়েভার পাবেন। এছাড়া কর্মরতদের জন্য বৃহস্পতি, শুক্র ও শনিবার বৈকালিক ও সান্ধ্যকালীন ক্লাসের ব্যবস্থা রয়েছে। ভর্তি কমিটির সভাপতি ড. মো. মুঈন উদ্দিন জানান ভর্তি মেলা চলাকালে সপ্তাহের ৭ দিনই এডমিশন অফিস খোলা রাখার ব্যবস্থা রাখা হয়েছে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত