ঢাকা মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

চোরকে হাতেনাতে আটক করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা

চোরকে হাতেনাতে আটক করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত লিনা পেপার মিলস লিমিটেডে সংঘবদ্ধ চোরচক্রের চুরির চেষ্টা নস্যাৎ করে এক চোরকে হাতেনাতে আটক করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। এসময় প্রায় ২৫ হাজার টাকা মূল্যের চুরিকৃত মালামাল উদ্ধার এবং চুরির কাজে ব্যবহৃত সরঞ্জাম জব্দ করা হয়। চক্রের আরও দুই সদস্য পালিয়ে গেলেও তাদের আটকে অভিযান অব্যাহত রয়েছে। আনসার সূত্র জানায়, সম্প্রতি শিল্পপ্রতিষ্ঠানটিতে একটি সংঘবদ্ধ চোরচক্র একাধিকবার চুরির চেষ্টা চালায়। বিষয়টি জানার পর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, ক্যাম্প ইনচার্জ এবং দায়িত্বরত আনসার সদস্যদের সমন্বয়ে বিশেষ নজরদারি ও টহল জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় গতকাল শনিবার বিকাল ৫টা ৪০ মিনিটের দিকে অভিযান পরিচালনা করে বাবুল চন্দ্র দাস নামে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১০ কেজি লোহা/রড, একটি প্রিন্টার, দুটি ডিজাইন লাইট ও একটি সার্ভে স্ট্যান্ড উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২৫ হাজার টাকা। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত