ঢাকা মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

ক্র্যাব সদস্যদের অগ্নিনিরাপত্তার প্রশিক্ষণ দিল ফায়ার সার্ভিস

ক্র্যাব সদস্যদের অগ্নিনিরাপত্তার প্রশিক্ষণ দিল ফায়ার সার্ভিস

ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্র্যাব)-এর সদস্যদের অগ্নিনিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ দিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। গত রোববার প্রশিক্ষণের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি। ২ ও ৩ আগস্ট ফায়ার সার্ভিসের সদর দপ্তরের সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। ক্র্যাবের ৪৮ জন রিপোর্টার এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের অগ্নিনির্বাপণ, জরুরি উদ্ধার পদ্ধতি, প্রাথমিক চিকিৎসা, ভূমিকম্প ব্যবস্থাপনা ও সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের ব্যক্তিগত নিরাপত্তার বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত