ঢাকা রোববার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের ব্যবসায়িক সম্মেলন

চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের ব্যবসায়িক সম্মেলন

অগ্রণী ব্যাংক পিএলসির ২০২৬ সালের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা বাস্তবায়ন এবং ঋণ আদায় কার্যক্রম জোরদারকরণের লক্ষ্যে চট্টগ্রাম সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার চট্টগ্রামের হোটেল আগ্রাবাদে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মো. আবুল বাশার। সম্মেলনে ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ারুল ইসলাম তার দিকনির্দেশনামূলক বক্তব্যে শাখাসমূহের এডি রেশিও বৃদ্ধি ও শ্রেণীকৃত ঋণ আদায়ের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। একই সঙ্গে ব্যাংকিং কার্যক্রমে জাল-জালিয়াতি প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশনা প্রদান করেন। ক্যাশলেস ও ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর মার্চেন্ট অনবোর্ডিং কার্যক্রমে অগ্রণী ব্যাংকের অগ্রগতি ধরে রাখা এবং এ কার্যক্রম আরও জোরদার করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত