ঢাকা রোববার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

নবনির্মিত আধুনিক অবকাঠামোর শুভ উদ্বোধন

নবনির্মিত আধুনিক অবকাঠামোর শুভ উদ্বোধন

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সাংগঠনিক সক্ষমতা সুদৃঢ়করণ, মাঠপর্যায়ের কার্যক্রমে গতিশীলতা বৃদ্ধি এবং কর্মকর্তা-কর্মচারীদের উন্নত কর্মপরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দেশের দুটি উপজেলায় আধুনিক অফিস ভবন এবং ছয়টি জেলায় দৃষ্টিনন্দন অফিসার্স আবাসন নির্মাণ করা হয়েছে। গতকাল শনিবার গাজীপুরের সফিপুরে আনসার-ভিডিপি একাডেমি থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই নবনির্মিত আধুনিক অবকাঠামোগুলোর শুভ উদ্বোধন ঘোষণা করেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। উদ্বোধন অনুষ্ঠানে মহাপরিচালক বলেন, বাহিনীর সার্বিক সক্ষমতা বৃদ্ধির ধারাবাহিকতায় এসব অবকাঠামো নির্মাণ একটি গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক উদ্যোগ। তিনি নবনির্মিত স্থাপনাসমূহ যথাযথভাবে ব্যবহার, রক্ষণাবেক্ষণ ও সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তিনি দায়িত্ব পালনের ক্ষেত্রে সুষ্ঠু অর্থনৈতিক চর্চা, চারিত্রিক মূল্যবোধ ও সামাজিক মূল্যবোধ সমুন্নত রেখে সরকারি দায়িত্ব পালনের জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত