ঢাকা রোববার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

২৩ আগস্ট ঢাবির কালো দিবস স্মরণে নানা কর্মসূচি

২৩ আগস্ট ঢাবির কালো দিবস স্মরণে নানা কর্মসূচি

আজ ‘কালো দিবস’ পালন করবে ঢাকা বিশ্ববিদ্যালয়। ২০০৭ সালের ২০ থেকে ২৩ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ওপর সংঘটিত অমানবিক ও নিন্দনীয় ঘটনার স্মরণে এ দিন পালন করা হবে। আজ রোববার দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা কালো ব্যাজ ধারণ করবেন। বেলা ১১টায় ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম। আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী। ২০০৭ সালের ২০-২৩ আগস্টের ঘটনাকে স্মরণ করে প্রতিবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘কালো দিবস’ পালন করা হয়। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত