ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

বীর উত্তম খাজা নিজামউদ্দিন ভূঁইয়ার ৫৫তম মৃত্যুবার্ষিকী আজ

বীর উত্তম খাজা নিজামউদ্দিন ভূঁইয়ার ৫৫তম মৃত্যুবার্ষিকী আজ

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে জীবনদানকারী শহীদ বীর উত্তম খাজা নিজামউদ্দিন ভূঁইয়ার ৫৫তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৭১ সালের এই দিনে সিলেট জেলার কানাইঘাটে পাকিস্তানি দখলদার বাহিনীর সঙ্গে মুখোমুখি যুদ্ধে শহিদ হন বাংলা মায়ের সাহসী সন্তান খাজা নিজামউদ্দিন ভূঁইয়া। সিলেট অঞ্চলের ৪ নম্বর সেক্টরের সাব-সেক্টর জালালপুরের যুদ্ধ পরিচালনার জন্য প্রথমে সাব-সেক্টর সেকেন্ড ইন কমান্ড এবং পরবর্তীতে সাব-সেক্টর কমান্ডার হিসেবে বীরত্বের সঙ্গে যুদ্ধ পরিচালনা করেন।

রণাঙ্গনে খাজা নিজামউদ্দিন ভূঁইয়া এতই চৌকষ ছিলেন যে, সহযোদ্ধারা তাকে ক্যাপ্টেন নিজাম বলে সম্বোধন করতেন। ১৯৭১ সালের ৪ সেপ্টেম্বর, কানাইঘাটের আটগ্রাম সড়কের বাজারের খুব কাছে খাজা নিজাম উদ্দিন ভূঁইয়ার নেতৃত্বাধীন মুক্তিযোদ্ধারা একটি সেতু ধ্বংস করেন। এসময় দখলদার পাকিস্তানি বাহিনীর একটি দল কাছেই অবস্থান করছিল এবং মুখোমুখি যুদ্ধে পাকিস্তানি বাহিনীর ব্যাপক ক্ষতিসাধন হয়। বীরত্বের সঙ্গে যুদ্ধ করতে করতে শহিদ হন বাংলা মায়ের সাহসী সন্তান খাজা নিজামউদ্দিন ভূঁইয়া। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত