
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সাবেক সদস্য (বিতরণ) প্রকৌশলী মো. ফজলুল হক গত বুধবার দুপুর ২টা ৩০ মিনিটে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী মিসেস নারগিস সুলতানা, চার সন্তান, আত্মীয়স্বজন এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মো. রেজাউল করিম প্রকৌশলী মো. ফজলুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি