ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

বরিশালের আওয়ামী লীগ নেতা রইচ সেরনিয়াবাত গ্রেপ্তার

বরিশালের আওয়ামী লীগ নেতা রইচ সেরনিয়াবাত গ্রেপ্তার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বরিশালের আগৈলঝাড়া উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক এবং জেলা শাখার সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার বিকাল ৩টার দিকে উপজেলার সেরাল গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত বরিশালের আগৈলঝাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক এবং জেলা শাখার সদস্য। রইচ সেরনিয়াবাতের স্ত্রী এলিনা জাহিন পুতুল জানান, বিকাল ৩টার দিকে আগৈলঝাড়া থানার ওসি বাড়িতে এসে কথা বলার জন্য তার অসুস্থ স্বামীকে ডেকে নিয়ে যায়। পরবর্তীতে কোনো মামলা ছাড়াই তাকে (রইচ সেরনিয়াবাত) গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়। তিনি আরও জানান, ওই দিন বিকালে 'নাটকীয়' মামলায় গ্রেপ্তার দেখিয়ে তার অসুস্থ স্বামীকে আদালতে পাঠানো হয়েছে।এলিনা জাহিন বলেন, আমার স্বামী দীর্ঘদিন থেকে হৃদরোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন। এছাড়া তার বিরুদ্ধে কোনো মামলাও নেই। তারপরেও শুধু আওয়ামী লীগকে ভালোবাসার অপরাধে মামলা ছাড়াই পুলিশ আমার অসুস্থ স্বামীকে গ্রেফতার করেছে। আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ খান জানান, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতা আব্দুর রইচ সেরনিয়াবাতকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোর্পদ করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত