
চীনা ভাষা শিক্ষা কার্যক্রমকে আরও সমৃদ্ধ ও প্রাতিষ্ঠানিক রূপ দিতে চীনের ইউনান মিনজু বিশ্ববিদ্যালয়ের (Yunnan Minzu University) তিন সদস্যের একটি শিক্ষক প্রতিনিধিদল এক বছরের জন্য গতকাল বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি)-তে আগমন করেন। বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফ উল্লাহ প্রতিনিধি দলকে স্বাগত জানান। এ উপলক্ষে বিকেএসপিতে আয়োজিত এক মতবিনিময় সভায় মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফ উল্লাহ এবং ইউনান মিনজু বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের সদস্যরা পারস্পরিক সহযোগিতা, চীনা ভাষা শিক্ষা এবং উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি