
গ্রাহকদের দ্রুত, সহজ ও নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা নিশ্চিত করার লক্ষ্যে টেলিটক বাংলাদেশ লিমিটেডের নতুন 4G WiFi রাউটার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। টেলিটক বাংলাদেশ লিমিটেডের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক নুরুল মাবুদ চৌধুরী টেলিটকের 4G WiFi রাউটার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এসময় সেলস্ অ্যান্ড মার্কেটিং বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গ্রাহকদের জন্য আকর্ষণীয় এ প্যাকেজে মাত্র ৩ হাজার ৪৯৯ টাকায় পাওয়া যাবে 4G WiFi রাউটার, টেলিটক সিম এবং ৩.৯৯ জিবি ডাটা। এর মাধ্যমে গ্রাহকরা সহজেই টেলিটকের 4G নেটওয়ার্ক ব্যবহার করে বিভিন্ন অনলাইন কার্যক্রম পরিচালনা করতে পারবেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি