ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

কুমিল্লায় মাইক্রোবাস থেকে ৮৯ কেজি গাঁজা ও ৬০ বোতল মদ জব্দ

কুমিল্লায় মাইক্রোবাস থেকে ৮৯ কেজি গাঁজা ও ৬০ বোতল মদ জব্দ

কুমিল্লার চৌদ্দগ্রামে একটি হায়েস মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ৮৯ দশমিক ৮ কেজি গাঁজা ও ৬০ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাসটিও জব্দ করা হয়।

গতকাল সোমবার ভোরে উপজেলার সীমান্তবর্তী গাংরা এলাকায় অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়। সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা বিজিবি-১০ ব্যাটালিয়নের অধিনায়ক মেজর মীর আলী এজাজ। বিজিবি সূত্রে জানা যায়, সকাল আনুমানিক ৬টার দিকে গীতবাড়ি বিওপির একটি টহল দল চৌদ্দগ্রাম উপজেলার সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্তের প্রায় ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গাংরা এলাকায় একটি হায়েস মাইক্রোবাসে তল্লাশি চালানো হয়।

তল্লাশির একপর্যায়ে মাইক্রোবাসটি থেকে ৮৯ দশমিক ৮ কেজি গাঁজা ও ৬০ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। পরে মাদক পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করে বিজিবি। বিজিবি সূত্র আরও জানায়, জব্দ করা মাদকদ্রব্য ও জব্দ করা মাইক্রোবাসটি আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য চৌদ্দগ্রাম থানায় হস্তান্তর করা হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত