ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

সিলেটে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৪

সিলেটে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৪

সিলেট মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) ২৪ ঘণ্টার অভিযানে ৪৬ জনকে গ্রেপ্তার করেছে। একই সময়ে ট্রাফিক বিভাগের অভিযানে ১৫২টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

গতকাল সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এসএমপি জানিয়েছে, গত রোববার দিনগত মধ্যরাতে এ অভিযান চালানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সিলেট মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নিয়মিত মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ মাদক ব্যবসায়ী এবং বিভিন্ন অপরাধে জড়িত মোট ৪৬ জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া অভিযানে নেশাজাতীয় ৯০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৫ কেজি ৫০ গ্রাম গাঁজা ও ৩৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

এদিকে ট্রাফিক বিভাগের পৃথক অভিযানে ১৫২টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে ৬৯টি যানবাহনের বিরুদ্ধে মামলা এবং ৮৩টি যানবাহন জব্দ করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত