ঢাকা বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় আয়োজন করতে যাচ্ছে 'ইন্টারন্যাশনাল এআই বিল্ডার্স কংগ্রেস ২০২৬'

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় আয়োজন করতে যাচ্ছে 'ইন্টারন্যাশনাল এআই বিল্ডার্স কংগ্রেস ২০২৬'

ক্লাউডক্যাম্প বাংলাদেশের আয়োজনে এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহযোগিতায় দেশের তরুণ শিক্ষার্থীদের বৈশ্বিক মানের একটি শিক্ষামূলক প্ল্যাটফর্মে নিয়ে আসার লক্ষ্যে দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে 'ইন্টারন্যাশনাল এআই বিল্ডার্স কংগ্রেস ২০২৬'। এবারের কংগ্রেসের প্রতিপাদ্য 'যেখানে বিশ্বের এআই বিল্ডাররা তৈরি করে আগামীর প্রযুক্তি।' আগামী ২৬ ডিসেম্বর ২০২৬ সকাল ৭টা থেকে রাত সাড়ে ৭টা পর্যন্ত ঢাকার সাভারের বিরুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাসে এই আয়োজন অনুষ্ঠিত হবে। এই ইভেন্টে অংশগ্রহণ সম্পূর্ণ বিনামূল্যে, এবং সবার জন্য উন্মুক্ত। বর্তমানে রেজিস্ট্রেশন চলছে। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের গ্রীন গার্ডেনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং 'ইন্টারন্যাশনাল এআই বিল্ডার্স কংগ্রেস ২০২৬' এর বিস্তারিত তুলে ধরে লিখিত বক্তব্য পাঠ করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. এমআর কবির। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত