ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

'মা ইলিশ সংরক্ষণ-২০২৬' উপলক্ষে চাঁদপুরে নৌবাহিনীর অভিযান অব্যাহত

'মা ইলিশ সংরক্ষণ-২০২৬' উপলক্ষে চাঁদপুরে নৌবাহিনীর অভিযান অব্যাহত

ইলিশের নিরাপদ প্রজনন ও বংশবিস্তার নিশ্চিত করার লক্ষ্যে সরকারের নির্দেশনা মোতাবেক 'মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬' বাস্তবায়নে 'ইন এইড টু সিভিল পাওয়ার'-এর আওতায় সমুদ্র, উপকূলীয় অঞ্চল ও অভ্যন্তরীণ নদ-নদীতে অভিযান পরিচালনা করছে বাংলাদেশ নৌবাহিনী। এরই ধারাবাহিকতায় গত রোববার কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের অধীনস্থ 'নৌবাহিনী কন্টিনজেন্ট চাঁদপুর' জেলার আনন্দবাজার, দাশাদি খাল, শহর মালি, লালপুর, ৩নং কয়লা ঘাট, চাঁদপুর মোহনা, গাজীর টেক, মিয়ার বাজার, কানুদি, আমিরাবাদ তৎসংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে মাছ ধরার সময় বিপুল পরিমাণ জাল জব্দ করা হয়। পরবর্তীতে স্থানীয় প্রশাসন ও মৎস্য কর্মকর্তাদের উপস্থিতিতে বিধি মোতাবেক জব্দকৃত জাল ধ্বংস করা হয়। নৌবাহিনীর দায়িত্বপ্রাপ্ত এলাকাসমূহে পরিচালিত বিভিন্ন অভিযানে সর্বমোট ৭ লাখ ১৪ হাজার ৮৭০ মিটার অবৈধ জাল এবং অন্যান্য ২২টি জাল জব্দ করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ৬ কোটি ৯৯ লাখ ৮৬ হাজার ৯০০ টাকা। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত