
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে গত ২৪ ঘন্টায় ২ হাজার ৮১৩টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। গত বুধবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়। গতকাল ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ১১টি বাস, একটি ট্রাক, ছয়টি কাভার্ডভ্যান, ১০টি সিএনজি ও ৩৯টি মোটরসাইকেলসহ মোট ১৩৫টি মামলা হয়েছে।
ট্রাফিক-লালবাগ বিভাগে ১০টি বাস, ১৮টি ট্রাক, দুইটি ক্যাভার্ডভ্যান, পাঁচটি সিএনজি ও ৯৭টি মোটরসাইকেলসহ মোট ১৫৬টি মামলা হয়েছে।
ট্রাফিক-মতিঝিল বিভাগে ২৩টি বাস, তিনটি ট্রাক, ১৪টি কাভার্ডভ্যান, ৭২টি সিএনজি ও ২১৫টি মোটরসাইকেলসহ মোট ৪২৩টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ২৪টি বাস, ৩৩টি ট্রাক, ৪০টি কাভার্ডভ্যান, ৬১টি সিএনজিসহ ও ১৪৯টি মোটরসাইকেলসহ মোট ৩৯৫টি মামলা হয়েছে।
অপরদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৩টি বাস, একটি ট্রাক, ছয়টি ক্যাভার্ডভ্যান, ৪৮টি সিএনজি ও ৬৫টি মোটরসাইকেলসহ মোট ১৭১টি মামলা হয়েছে।
ট্রাফিক-মিরপুর বিভাগে ২২টি বাস, ১৫টি ট্রাক, ২৩টি কাভার্ডভ্যান, ৪৭টি সিএনজি ও ১৭৬টি মোটরসাইকেলসহ মোট ৩৫৭টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৩৯টি বাস, ১২টি ট্রাক, ১২টি ক্যাভার্ডভ্যান, ৪৮টি সিএনজি ও ১৫৯টি মোটরসাইকেলসহ মোট ৪০৬ টি মামলা হয়েছে।
ট্রাফিক-গুলশান বিভাগে ৫৪টি বাস, ২৫টি ট্রাক, ৩৯টি কাভার্ডভ্যান, ৭৫টি সিএনজি ও ২৬৬টি মোটরসাইকেলসহ মোট ৭৭০টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে ৬৯৮টি গাড়ি ডাম্পিং ও ৩৬৭টি গাড়ি রেকার করা হয়েছে। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।