
আহ্ছানিয়া মিশন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (আমুস্ট) কর্তৃক আয়োজিত আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টে E&B Strikers বনাম Civil Reinforcer এর মধ্যে ফাইনাল ম্যাচটি চৈাদ্দপাই এ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের নির্ধারিত স্থানে নিজস্ব খেলার মাঠে অনুষ্ঠিত হয়। এর আগে একই মাঠে Civil United দলক পরাজিত করে E&B Strikers ফাইনালে এবং Circuit Breakers দলকে পরাজিত করে Civil Reinforcer ফাইনালে ওঠে। ফইনাল ম্যাচে Civil Reinforcer কে পরাজিত করে E&B Strikers জয়লাভ করে। আমুস্টের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শহীদুল ইসলাম বিজয়ী এবং রানার আপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এসময় রেজিস্ট্রার ড. মো. আলাউদ্দিন, সকল অনুষদের ডীন, বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন। উক্ত টুর্নামেন্টটি সফলভাবে সম্পন্ন হওয়ায় ভাইস-চ্যান্সেলর টুর্নামেন্ট আয়োজক আমুস্ট স্পোর্টস ক্লাবের সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি