
২০২৫-২৬ হিসাব বছরে প্রাতিষ্ঠানিক ও সাধারণ বিনিয়োগকারীদের জন্য অনুমোদিত ১৮০ শতাংশ নগদ ডিভিডেন্ড বা লভ্যাংশের অর্থ পরিশোধের ক্ষেত্রে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করল পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত দেশের টেক জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। কোম্পানিটি বার্ষিক সাধারণ সভা বা এজিএমের একদিন পরেই বিনিয়োগকারীদের হিসাবে অনুমোদিত নগদ লভ্যাংশের অর্থ বিতরণ করেছে। ওয়ালটনের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও কোম্পানি সচিব মো. রফিকুল ইসলাম, এফসিএস, জানান, গত বৃহস্পতিবার প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীসহ বিপুল সংখ্যক সাধারণ শেয়ারহোল্ডারদের উপস্থিতে ডিজিটাল প্লাটফর্মে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের ২০তম এজিএম অনুষ্ঠিত হয়েছে। সভায় যোগদানকারী শেয়ারহোল্ডারগণ সর্বসম্মতিক্রমে ২০২৫-২৬ হিসাব বছরের জন্য পরিচালনা পর্ষদের প্রস্তাবিত ১৮০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ অনুমোদন করেছেন। উক্ত সভার একদিন পরেই বিনিয়োগকারীদের সংশ্লিষ্ট ব্যাংক একাউন্টে অনুমোদিত নগদ লভ্যাংশের অর্থ পরিশোধ করা হয়েছে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি