
যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে ও অর্থায়নে মুন্সিগঞ্জের মিরকাদিম পৌরসভার গোয়ালঘুন্নী গ্রামে চিকিৎসা সুবিধাবঞ্চিত মানুষের জন্য ৭ ধরনের চিকিৎসা সেবায় প্রায় ৫০০০ জনকে বিনামূল্যে চক্ষু, গাইনী (মহিলা ডাক্তার), দন্ত, ডায়াবেটিস, শিশুরোগ, অর্থোপেডিক ও সাধারণ চিকিৎসা সেবা প্রদান করা হয়। এছাড়া ২৫০০ গরিব, দুঃস্থ ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ এবং ২০০ অসহায় মহিলাদের মাঝে ফ্রি সেলাই মেশিন বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক নির্বাহী কমিটি ও যমুনা ব্যাংক ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য আলহাজ নূর মোহাম্মদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ও ফাউণ্ডেশনের মেম্বার সেক্রেটারি মির্জা ইলিয়াস উদ্দীন আহম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও ফাউণ্ডেশনের সিইও মো. শাহিদুল ইসলাম। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি