ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

বাউয়েটে শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে ক্রেস্ট প্রদান

বাউয়েটে শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে ক্রেস্ট প্রদান

বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বাউয়েট)-এ ১৬তম ব্যাচের (৪র্থ বর্ষ) এবং এমএ ইন ইংলিশ প্রোগ্রামের শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে ক্রেস্ট প্রদান ও গ্র্যাজুয়েশন ডিনার অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অ্যান্ড অফিসার্স পয়েন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এসএম লুৎফর রহমান। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপাচার্য তার বক্তব্যে বলেন, 'বিশ্ববিদ্যালয় থেকে অর্জিত জ্ঞান, অভিজ্ঞতা ও নৈতিক মূল্যবোধকে কাজে লাগিয়ে দেশ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।' তিনি শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করেন এবং বাউয়েটের সুনাম ও মর্যাদা সমুন্নত রাখার আহ্বান জানান। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত