ঢাকা সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

বিএমইউতে ইনফেকশন প্রিভেনশন (আইপিসি) কন্ট্রোল শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা

বিএমইউতে ইনফেকশন প্রিভেনশন (আইপিসি) কন্ট্রোল শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) চার দিনব্যাপী ইনফেকশন প্রিভেনশন কন্ট্রোল শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার ওরিয়েন্টেশনের শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার সকাল ৯টায় বিএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতালের লেকচার হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য অধ্যাপক ডা. এফএম সিদ্দিকী। একই সঙ্গে ইনফেকশন প্রিভেনশন কন্ট্রোল শীর্ষক ম্যানুয়াল গ্রন্থের উন্মোচন করা হয়। সম্মানিত উপাচার্য অধ্যাপক ডা. এফএম সিদ্দিকী বলেন, বিএমইউতে ইনফেকশন প্রিভেনশন কন্ট্রোল শীর্ষক কর্মশালা উদ্বোধনের মধ্যে দিয়ে আমাদের নতুন একটি অধ্যায় শুরু হলো। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত