ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জনতা ব্যাংকে আলোচনা সভা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জনতা ব্যাংকে আলোচনা সভা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গতকাল সোমবার জনতা ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মুহ. ফজলুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্বে) মো. ফয়েজ আলম, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. নূরুল হুদা, মো. আব্দুল মতিন এবং মো. ইকবাল হোসেন খাঁসহ ব্যাংকের জাতীয়তাবাদী অফিসার কল্যাণ সমিতি, জিয়া পরিষদ, জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ ও প্রধান কার্যালয়ের নির্বাহী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ আলোচনা সভা ও দোয়ায় অংশগ্রহণ করেন। সভা শেষে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত এবং জাতির শান্তি ও অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত