ঢাকা বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

রাজশাহী রেঞ্জ পুলিশের অভিযানে ১৬৯ জন গ্রেপ্তার

রাজশাহী রেঞ্জ পুলিশের অভিযানে ১৬৯ জন গ্রেপ্তার

রাজশাহী রেঞ্জ পুলিশের অভিযানে ১৬৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। গত ২৪ ঘণ্টায় রেঞ্জের আওতাধীন বিভিন্ন জেলা পুলিশের অভিযানে ১৬৯ জনকে গ্রেফতার ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। গতকাল ৯ নভেম্বর রাত ১২টা ১ মিনিট থেকে সোমবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। গতকাল মঙ্গলবার রাজশাহী রেঞ্জ কার্যালয়ের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টায় রাজশাহী রেঞ্জ এলাকায় কোন খুন, খুনসহ ডাকাতি বা ডাকাতি, দস্যুতা, যৌতুকের জন্য হত্যা, সাইবার সুরক্ষা আইন এবং দ্রুত বিচার আইনে কোন মামলা দায়ের হয়নি। তবে এ সময়ে ১টি চুরি এবং ৩টি নারী ও শিশু নির্যাতন মামলাসহ অন্যান্য খাতে ৫৯টি মামলা করা হয়েছে। সব মিলিয়ে গত ২৪ ঘণ্টায় রেঞ্জ জুড়ে ৬৩টি মামলা নথিভুক্ত হয়েছে এবং অপমৃত্যুর ঘটনা ঘটেছে ৯টি। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গত ২৪ ঘণ্টায় মোট ১৫টি অভিযান পরিচালনা করা হয়েছে। এ অভিযানগুলোর মাধ্যমে পরোয়ানা মূলে ৭১ জন, সাজাপ্রাপ্ত ৫ জন, তদন্তাধীন মামলায় ৮৫ জন এবং অন্যান্য প্রতিরোধমূলক ব্যবস্থায় ৮ জনসহ মোট ১৬৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এর পাশাপাশি মাদকবিরোধী অভিযানে বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদকসেবী মিলে আরও ৩৫ জনকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত